মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জাতিসংঘের বিশেষজ্ঞদের

ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের  প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা। একইসঙ্গে দুই পক্ষের চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলের আক্রমণ এবং ইরানের প্রতিক্রিয়া একে অপরের ভূখণ্ডে ধারাবাহিক আক্রমণের মধ্যদিয়ে বহু বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটিয়েছে।

এই ধ্বংসাত্মক সহিংসতাময় পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি। খবর আল-জাজিরার।তারা বলেন,  আমরা নারী ও শিশুদের মৃত্যু এবং আহতের বিষয়ে জানতে পেরে বিশেষভাবে শঙ্কিত।

ইরানের ওপর ইসরায়েলের প্রথম হামলার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

কারণ এর কিছুক্ষণ আগেই মার্কিন ও ইরানের প্রতিনিধিরা পারমাণবিক আলোচনায় অংশ নিতে যাচ্ছিলেন।তারা বলেন, ইসরায়েলের এমন কর্মকাণ্ডে মধ্যপ্রাচ্য এবং এর বাইরে শান্তি ও নিরাপত্তা হুমকি আরও বাড়িয়ে তোলে।

সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025