বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। শুক্রবার ইরানের উত্তরাংশে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

শুক্রবার এ কথা জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। একই সময়ে বারবার বিমান হামলা চালিয়ে ইরানে আক্রমণ করছিল ইসরায়েল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৫.২ মাত্রা পরিমাপ করা ভূমিকম্পটির উৎপত্তি ইরানের সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

রাজধানী তেহরানের বাসিন্দারাও ভূ-কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।

তবে পরবর্তীতে জানা যায়, ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র : আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025