বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

‘সংলাপের কোনো জায়গা নেই’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো ইরান

ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকানরা বারবার বার্তা পাঠিয়ে আলোচনা চাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সংলাপের জায়গা নেই। ”

আরাঘচি আরও বলেন, “আমরা এমন কোনো দেশের সঙ্গে কথা বলব না, যারা এই অপরাধের অংশীদার।

যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের হামলা ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি, বরং পরোক্ষভাবে এ হামলার পেছনে রয়েছে। ”সম্প্রতি ইসরায়েলের ধারাবাহিক হামলায় শত শত ইরানি নাগরিক নিহত হয়েছেন। এই অবস্থায় পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এই প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আজ (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকে ইরান তার অবস্থান তুলে ধরবে এবং ইসরায়েলের হামলার বিরোধিতায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে। তবে যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে কোনো দীর্ঘমেয়াদি সমাধান আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025