মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে চাই: শহীদ জাবিরের মা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল জামায়াত জোট জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

টানা ৭ম দিনের মতো হামলা-পাল্টা হামলার মধ্যে ইসরায়েলে বিভিন্ন স্থান লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।

সূত্র : আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025