মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক মোতায়েন বাড়াচ্ছে দ্রুত

ইরান-ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে অন্তত ৩০টি সামরিক ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানে আকাশপথে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়।

এছাড়া, দক্ষিণ চীন সাগর থেকে ‘ইউএসএস নিমিটজ’ বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এর সঙ্গে আছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। আরও কিছু মার্কিন যুদ্ধজাহাজ এরই মধ্যে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে অবস্থান করছে এবং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তাও করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে এফ-১৬, এফ-২২ এবং এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছে।

এই সামরিক তৎপরতা এমন সময় দেখা যাচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা সাতদিন ধরে চলা হামলা-পাল্টা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025