বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

কিছুক্ষণের মধ্যেই খামেনির ভাষণ সম্প্রচার হতে যাচ্ছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি টেলিভিশন ভাষণ কিছুক্ষণের মধ্যেই সম্প্রচারিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ঘনীভূত হয়েছে।

খামেনির সর্বশেষ প্রকাশ্য বক্তব্য এসেছিল শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল ইরানে হামলা শুরু করে ও তাতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিন তিনি চুপ ছিলেন। আজকের এই ভাষণ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।

তাসনিম জানিয়েছে, ভাষণটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে’ প্রচারিত হতে যাচ্ছে, তবে ঠিক কখন ও কী বিষয় নিয়ে খামেনি কথা বলবেন, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকরা মনে করছেন, এই ভাষণে খামেনি হয়তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন ও ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ কৌশল তুলে ধরবেন। কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে নীতিগত অবস্থান স্পষ্ট করবেন।

খামেনির বক্তব্যকে ঘিরে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক পর্যায়েও দৃষ্টি নিবদ্ধ হয়েছে। এটি কেবল একজন নেতার ভাষণ নয়, বরং সম্ভাব্য যুদ্ধের গতিপথ কী হবে, তা নির্দেশ করতে পারে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025