শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে আজ। বুধবার (১৮ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

এদিন, বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি এসে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের কথা বলেন বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে একমত হয়েছি। সেটা কমিশনের সঙ্গে আলোচনা করলে দেখবেন। নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে একমত হয়েছি। জুডিসিয়ালি, ম্যাজিস্ট্রেসি, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে একমত হয়েছি। যেমন নির্বাচনী ব্যবস্থা ক্ষেত্রে বহু বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025