শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ইরানে হোয়াটসঅ্যাপ ডিলিট করার আহ্বান, যা বলছে মেটা

ইরানে হোয়াটসঅ্যাপ ডিলিট করার আহ্বানের পর অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ফোন থেকে ডিলিট করতে নাগরিকদের আহ্বান জানানো হয়। দাবি করা হয়—তারা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে। যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের দাবি করে আমাদের সেবা বন্ধের জন্য অজুহাত বানানো হতে পারে।

মেটা জানায়, আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করি না, কে কাকে মেসেজ করছে তার লগ রাখি না এবং ব্যক্তিগত বার্তাও ট্র্যাক করি না।

আমরা কোনো সরকারকে বাল্ক ইনফরমেশন (একসঙ্গে অনেক ব্যবহারকারীর তথ্য) সরবরাহ করি না বলেও জানিয়েছে মার্কিন এই কোম্পানিটি।

হোয়াটসঅ্যাপের বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ মেসেজ দুটি ফোনের মাঝে পাঠানো হলেও কোনো তৃতীয় পক্ষ এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও তা পড়তে পারে  ।

এই ঘটনার পর বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরান সরকার দেশব্যাপী হোয়াটসঅ্যাপ ব্লক করে দিতে পারে, যেমনটা তারা অতীতে অন্যান্য বিদেশি অ্যাপের ক্ষেত্রেও করেছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025