শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে বের হয়ে হোটেল ডরচেস্টারে পৌঁছান তারেক রহমান।

শুক্রবার (১৩ জুন) সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টা) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হবে। সেখানে দুপক্ষের আর কারও অংশ নেয়ার সম্ভবনা নেই।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে ডরচেস্টার হোটেলের সামনে দেখা গেছে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের ভিড়। ভোর থেকেই হোটেলের সামনে উপস্থিত হয়েছেন লন্ডন বিএনপির শত শত নেতাকর্মী। সকলের আগ্রহ তারেক-ইউনূস বৈঠক ঘিরে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সফল আলোচনা হবে। তাদের প্রত্যাশা, বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ পুনর্বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার।

এছাড়াও সংস্কার, নির্বাচন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক দেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবে, এমনটাই তাদের প্রত্যাশা।

ভবিষ্যত বাংলাদেশের জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনের সময় পুননির্ধারণ, সংস্কারসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে।

দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপড়েনের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025