শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

নির্বাচন নিয়ে আর ষড়যন্ত্র-চক্রান্ত করেন না: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তীকালী সরকারের উদ্দেশে বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সম্ভাব্য সময় ডিসেম্বরের ভেতর ভোট হলে ভালো হয়। আমরা চাই আপনারা নতুন করে বিবেচনা করবেন। নির্বাচন নিয়ে আর ষড়যন্ত্র-চক্রান্ত করেন না। দেশের মানুষ আর সহ্য করবে না।

২০ বছর ধরে মানুষ ক্লান্ত হয়ে গেছে শুধু একটা ভোটের জন্য।রবিবার (৮ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সড়কুতিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যে সময় নির্বাচনের কথা বলা হচ্ছে সে সময় নির্বাচনের সঠিক সময় নয় তখন রমজান মাস এবং বৃষ্টিপাত হতে পারে। তাই এমন একটা সময় ভোট দেন যখন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে যাবে।

দুলু বলেন, বিএনপিতে সন্ত্রাসীদের স্থান নেই। আর আওয়ামী লীগ গত ১৫ বছর যারা প্রকাশ্য দিবালোকে মিছিল করে লাল পতাকার নামে মানুষকে হত্যা করতো, তাদেরকে পুরস্কৃত করতো। গত ১৫ বছর যারা নাটোর অঞ্চলে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, আমি বেঁচে থাকতে তাদের স্থান এই নাটোরে আর হবে না।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025