শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ জুন) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, ঈদুল আজহার ত্যাগের আদর্শ আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে কাজ করতে। আজকে আমাদের প্রয়োজন জাতীয় স্বার্থে কোরবানির মানসিকতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’

ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়েছে। তাদের অপতৎপরতা এখনো থেমে নেই জানিয়ে তিনি বলেন, ‘দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যাতে না হয়, সেজন্য নানারকম বিশৃঙ্খলা ও বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে এ চক্রান্ত প্রতিহত করে উপযুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। জনগণকেও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘বর্তমান পরিবর্তিত বাস্তবতায় একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। দেশবাসীকে আমি আহ্বান জানাই— ন্যায়বিচার, মানবিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে গণআন্দোলনে শরিক হওয়ার জন্য।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি দেশবাসীর শান্তি, সুস্থতা, নিরাপত্তা ও সমৃদ্ধ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। সেইসঙ্গে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। মহান ত্যাগের এ দিনে আমরা যেন সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকতে পারি— এটাই হোক আমাদের অঙ্গীকার।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025