শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

পরিবেশ রক্ষায় পাঁচ পদক্ষেপের প্রতিশ্রুতি তারেক রহমানের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষায় পাঁচটি প্রধান পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটা এখন সময়ের দাবি। অদূরদর্শী শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নৈতিক দায়িত্ব।

বিএনপির পক্ষ থেকে তিনি যে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, সেগুলো হলো-

জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান: পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষিতে বিনিয়োগ।
প্লাস্টিক ও রাসায়নিক নিষিদ্ধ করা: ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত পদার্থ নিষিদ্ধ করে পরিবেশবান্ধব পণ্যে উৎসাহ।

নদী ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা নিরসনে ও পরিবেশ ভারসাম্যে খনন প্রকল্প।
জলবায়ু সহনশীল দক্ষিণাঞ্চল গড়া: দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অবকাঠামো ও কৃষি ব্যবস্থা উন্নয়ন।
পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা: শিক্ষাক্রমে পরিবেশ বিষয় অন্তর্ভুক্তি।

তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে। তিনি মনে করিয়ে দেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন, যা পরে পূর্ণাঙ্গ বিভাগে রূপ নেয়। খালেদা জিয়া ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং পরিবেশ আদালত প্রতিষ্ঠা

বিবৃতির শেষে তিনি দেশবাসীকে আহ্বান জানান, আসুন, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আশার বীজ বুনে একটি টেকসই, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025