বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরে স্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টিয়ে একজন নিহত ও ৪ ছাগল ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার বিকালে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ জানায়, হাট থেকে তারা ছাগল বিক্রি করে আলগামনে বাড়ি ফিরছিলো। এসয় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দরবেশ পুর গ্রামে  একটি যাত্রিবাহী বাসকে ওভারটেক করার সময় আলগামনের সামনে একটি ড্রামট্রাক দেখে।

এসময় আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলগামনটি উল্টে যায়। ঘটনা স্থলেই ছাগল বিক্রেতা নজিম উদ্দিনের মৃত্যু হয়। বাকিদেও উদ্ধার কওে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। নিহত নজিম উদ্দিন চুয়ডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025