শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফেরত পাচ্ছে জামায়াত: ইসির সিদ্ধান্ত

নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সানাউল্লাহ সাংবাদিকদের একথা বলেন ।

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে ইসি কমিশনার বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত ১ জুন রায় দেন আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আদালত।

ওইদিন জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ থাকবে কি না সে বিষয়ে কোনো আদেশ দেননি ১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন সর্বোচ্চ আদালত। এ নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025