শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

জাতি প্রস্তুত থাকলে ডিসেম্বরে নির্বাচনে জামায়াতেরও সমস্যা নেই: ডা. শফিকুর রহমান

নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতিসহ জাতি প্রস্তুত থাকলে ডিসেম্বরে জামায়াতেরও নির্বাচনে যেতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে থেকে নির্বাচনের জোর দাবি জানানো হচ্ছে, ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াত প্রস্তুত কি না- এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, না, ডিসেম্বর কেন, আজও যদি দেখি যে সমতল মাঠ তৈরি হয়ে গেছে, একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে জাতি প্রস্তুত, সব অঙ্গ প্রস্তুত, তাহলে তো আমরাও নির্বাচনে যাবো। আমাদের নির্বাচনে যেতে কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো পরিষ্কার না করে, ডিসেম্বর কিংবা এপ্রিলে বলে কোনো লাভ হবে না।

নিবন্ধন কেড়ে নেওয়া ও এর সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে জামায়াত আমির বলেন, তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে আমরা চিন্তা করবো।

নির্বাচন কমিশনের ওপর আপনাদের আস্থা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সময় দিতে চাই। আমরা তাদের পারফরম্যান্স আরও দেখতে চাই। তারা কর্ম দিয়েই নিজেদের অবস্থার পরিষ্কার করবে। স্থনীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন কমিশনার ছাড়া আর কোনো পর্যায়ে কার্যক্রম নেই। এ কারণে জনগণ কষ্টে আছে। তাই স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার বলে মনে করি। এর মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সামর্থ্য দেখাতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025