শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না: মির্জা আব্বাস

নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর হবে।

শনিবার (৩১ মে) রাজধানীর যাত্রাবাড়ীতে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পক্ষে-বিপক্ষে মতামত সবারই থাকতে পারে। কিন্তু কেউ যেন বিষয়টি নিয়ে জাতিকে বিভ্রান্ত না করে। বিএনপিরও কথা বলার অধিকার আছে।

বিএনপির এই নেতা আরও বলেন, অনেকে ভয়ে আছেন—বিএনপি আবার ক্ষমতায় যাবে কি না। কিন্তু বিএনপি তো অতীতে একাধিকবার ক্ষমতায় ছিল। তাতে তো কিছু হয়নি। তাহলে এখন ভয় কেন? যদি জনগণ নির্বাচনে কাউকে নির্বাচিত করে, বিএনপি সেটা মেনে নেবে।

তিনি মনে করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতার পর মির্জা আব্বাস পথচারী ও নিম্ন আয়ের মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025