বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি এনসিপির

শেখ হাসিনার অধীনে হওয়া বিগত সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। শেখ হাসিনা ফ্যাসিবাদী ব্যবস্থায় নির্বাচন করেছিলো। ডামি প্রার্থী ছিল। তখনকার বিরোধীদলগুলোও নির্বাচনের বিরোধিতা করেছে। সেই নির্বাচনগুলোকে আদালতে নিয়ে গিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা বলেছি পূর্বের নির্বাচন যেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, আমরা বলেছি—রাজনৈতিক দল হিসেবে ইলেকশন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। ইলেকশন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়। সবশেষ আমরা বলেছি, জুলাই হত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান থাকার কথা। গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের দাবি জানিয়েছি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এ রকম আমাদের আশ্বস্ত করা ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025