বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শনিবার (২৪ মে) রাত ৯টার পরে বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে রাত ৮টার পরে এনসিপি নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। এনসিপি নেতাদের আগে জামায়াতের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান।

এনসিপির প্রতিনিধি দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এনসিপি নেতারা। এদিকে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত এবং এনসিপির বৈঠক ঘিরে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ভিড় লেগে আছে। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দল-সংগঠনের বৈঠকের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025