বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ-হাসনাত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা যমুনায় উপস্থিত ছিলেন।

সূত্র বলছে, এনসিপির এই দুই নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন’- সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে এসব বিষয়ে কথা বলতে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা ।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জাগো নিউজকে বলেন, আমাদের দলের আহ্বায়ক প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে ফেসবুকে যেসব আলোচনা চলছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025