রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই ইতিহাস তোমাদের ক্ষমা করবে না: সাদিক কায়েম

ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই, ইতিহাস তোমাদের ক্ষমা করবে না।’

বৃহস্পতিবার (২২ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের প্রতি আহ্বান—সব ধরনের মান, অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে, জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

 

তিনি বলেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই—ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই। জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলত দেশকে ছুরিকাঘাতে আহত ও রক্তাক্ত করেছো।’

ফ্যা’সি’বা’দবিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান—সব ধরনের মান, অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে, জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

এই ছাত্রনেতা আরও বলেন, ‘এই মুহূর্তে বলবো, সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করুন। দ্বিধা নয়—এই লড়াই দেশ ও জনগণের জন্য। আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সব ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমিন।’

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025