শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

অবস্থান ছাড়লেন ইশরাকের সমর্থকরা, যান চলাচল শুরু

২ উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় থেকে আগামী ৪৮ ঘণ্টা সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে। এ কথা জানিয়ে সড়ক থেকে অবস্থান ছেড়েছেন ইশরাক হোসেনের সমর্থক আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক। এসময় তিনি এ ঘোষণা দেন।

আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়ে সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান। পরবর্তী সময়ে সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে বিকেল ৫টা নাগাদ আন্দোলনকারীরা অবস্থান ছেড়ে চলে গেলে শুরু হয় ।

এর আগে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে গত কয়েকদিনের চলমান আন্দোলনের মতো আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইশরাকের সমর্থকরা আসতে শুরু করেন কাকরাইল মোড়ে। পরে কোর্টের রায় ইশরাকের পক্ষে আসায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এরপরও দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন তারা।

বিকেলে ইশরাক হোসেনের আল্টিমেটাম দেওয়ার পর ওই এলাকা ছাড়েন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025