শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম :
হাম ও উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল মারা গেছেন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, ন্যায়বিচার নিশ্চিত হোক: জামায়াত আমির

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে পরিবার সন্তুষ্ট হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি ভেবে দেখার মতো উল্লেখ করে তিনি ন্যায়বিচার দাবি করেছেন।

শনিবার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

জামায়াত আমির বলেন, ‘মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দু’মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।’

তিনি বলেন, ‘খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত শাস্তি নিশ্চিত হলে লম্পটদের জন্য এটি হবে এক দৃষ্টান্তমূলক উদাহরণ।’

ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, ‘আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটির যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও অতি দ্রুত দেখতে চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025