রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে নগর ভবন যাত্রা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে নগর ভবনের দিকে যাত্রা শুরু করেছেন তার সমর্থকরা।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করেন তারা। এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

তারা বলছেন, আদালতের রায়ের পর ইশরাক হোসেন কেন শপথগ্রহণ করানো হচ্ছে না সেটি আমাদের প্রশ্ন। আমরা অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেন নগর ভবনে দেখতে চাই। আমরা চাই অবিলম্বে তাকে শপথ পড়ানো হোক।

নগর ভবনের দিকে যাত্রা হওয়া মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। অনেকে ইশরাক হোসেনের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ডও হাতে এনেছেন।

এসময় তারা ‘জনতার মেয়র কোন ভাই,সে আমাদের ইশরাক ভাই’, ‘শপথ চাই শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025