রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ফারাক্কা দিবসে ফখরুলের ক্ষোভ-আ’ লীগের সিদ্ধান্তে আজও পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের আত্মঘাতী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ভারত থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা থেকে আজও বঞ্চিত। বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চে অংশ নিয়েছিলেন। এর মূল লক্ষ্য ছিল ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের পানির সঠিক হিস্যা নিশ্চিত করা।

ফখরুল বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমতের তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। আজ সেই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক ভয়াবহ জলবিপর্যয়ের রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, ভারত একতরফাভাবে ৫৪টি অভিন্ন নদীর পানি প্রত্যাহার করছে। এই কারণে দেশের উত্তরাঞ্চল মরুকরণের পথে। নষ্ট হচ্ছে কৃষি জমি। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত আন্তর্জাতিক আইন ও চুক্তি উপেক্ষা করে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের এই সংকট নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ফখরুল তার বিবৃতিতে বলেন, ১৬ মে শুধু একটি স্মরণীয় দিন নয় এটি একটি প্রতিরোধের প্রতীক। ফারাক্কা দিবস আমাদের মনে করিয়ে দেয়—ন্যায্য অধিকার কখনো অনুনয়ে পাওয়া যায় না, সংগ্রামের মাধ্যমে আদায় করতে হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025