শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

জবির যৌক্তিক দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

তিন দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এ দাবি যৌক্তিক উল্লেখ করে সেগুলো মেনে নিতে সরকার কেন এত গড়িমসি করছে- এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন রাখেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন?

তিনি লেখেন, বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ের চাষ করা হয়েছে। অথচ ঢাকার বুকে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। একাডেমিক স্পেসও চাহিদার তুলনায় নেই বললেই চলে।

 

 

এনসিপির এ নেতা আরও লেখেন, শিক্ষার্থীরা তো বুকের তাজা রক্ত দিয়ে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিলো। তাদের জন্য আলাদা করে কী হলো? কোন সংস্কারটা করা হলো? কোন সুযোগ সুবিধাটা বাড়লো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। নামকাওয়াস্তে নয়, বরং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রূপে প্রতীয়মান হোক, যোগ করেন সারজিস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025