রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা বললেন নাহিদ ইসলাম

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে।

শনিবার (১০ মে) রাত ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুকে নাহিদ ইসলাম লেখেন, বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। সারাদেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে আন্দোলনরত ছাত্র জনতা উল্লাস প্রকাশ করলেও এখনও সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025