বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

পাকিস্তান সীমান্তের কাছে মহড়া চালাবে ভারতের বিমানবাহিনী

পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে মহড়া চালাতে যাচ্ছে ভারতের বিমানবাহিনী। মঙ্গলবার (৬ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে এই মহড়া বুধবার (৭ মে) রাত ৯টায় শুরু হবে ও শুক্রবার ভোর ৩টায় শেষ হবে। এই সময় সীমান্তের কাছাকাছি বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত থাকবে।

পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারত তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য এই পদক্ষেপ নিয়েছে।

তাছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি রাজ্যকে বুধবার (৭ মে) নিরাপত্তা মহড়া চালাতে বলেছে। এ ধরনের মহড়া ভারত সবশেষ চালিয়ে ছিল ১৯৭১ সালে। যখন দেশ দুইটি একই সময়ে দুই ফ্রন্টে যুদ্ধ করেছে।

 

অন্যদিকে সোমবার (৫ মে) পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। যার রেঞ্জ ১২০ কিলোমিটার। সামরিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়।

পহেলগামের ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চলালো পাকিস্তান। এর আগে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

 

এর আগে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৪৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে

পাল্টাপাল্টি পদক্ষেপের পর দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। মিলছে পাল্টাপাল্টি হামলার আভাস।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025