সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

ইন্দোনেশিয়ার শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ,সর্বোচ্চ সতর্কতা

শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায়। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আকাশের বড় একটি অংশ ছেয়ে ফেলেছে আগ্নেয়গিরি ছাই-ধোঁয়ার কুণ্ডলী। এমন পরিস্থিতিতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

খবর আল জাজিরার।পূর্ব জাভার সেমরু নামের পাহাড়ের ওপরের আগ্নেয়গিরিটি রাজধানী বালি থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ এক বিবৃতিতে জানিয়েছেন, মাউন্ট সেমরুর আগ্নেয়গিরির চূড়ার ৮ কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে যে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। সেখান থেকে যেকোন সময় পাথরের খণ্ড ছিটকে আসতে পারে।

যা দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের কুণ্ডলী আকাশে ৫ দশমিক ৬ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সক্রিয় আগ্নেয়গিরির পাশের দুটি গ্রামের প্রায় ৩০০ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

আপাতত ওই অঞ্চলটি খালি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025