রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: মোয়াজ্জেম হোসেন আলাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বহুবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করেছে। যারা এ ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা তাদের বংশ-সহকারে থেকে নির্বাসিত হয়েছে। তাদের আর ফেরার কোনো পথ নেই।

মঙ্গলবার (৬ মে) লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুলশানে অবস্থান নিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারা (খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা) যে নির্বাসিত হলেন, এ থেকে অন্যদেরও শিক্ষা নিতে হবে। দেশপ্রেমিক জিয়া পরিবার দেশের মানুষের ভালোবাসায় টিকে আছে, থাকবে। যারাই ষড়যন্ত্র করবে, তারা জনগণের দ্বারা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এখনও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দেখছি৷ এদের প্রতিহত করতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025