বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জম্মু-কাশ্মীরে অর্ধেকের বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করলো ভারত

পাকিস্তানের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই জম্মু ও কাম্মীরের অর্ধেকের বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করেছে ভারত। জানা গেছে, সেখানের অন্তত ৪৮টির বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করা হয়েছে।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলটির ৮৭টি পর্যটনকেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাকি পর্যটনকেন্দ্রও ধীরে ধীরে বন্ধ করতে পারে ভারতীয় কর্তৃপক্ষ। পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারতের নিরাপত্তাবাহিনী কাশ্মীরে ব্যাপক অভিযান চালাচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে অনেক বাড়িঘর।

 

এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সতর্ক করা হয়েছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকেও।

সরকারি সূত্রের বরাতেv খবরে বলা হয়েছে, পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উসকানিমূলক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৬ কোটি ৩০ লাখ। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সাংবাদিক ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের চ্যানেলও।

সূত্র: এনডিটিভি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025