শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার কাঠের পুল এলাকার একটি ছাত্রী মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, রবিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় কাঠের পুলের তনুগঞ্জ লেনের ওই ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। শাম্মী মেসের একটি আলাদা রুমে একা থাকতেন, এবং পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ঝুলন্ত অবস্থায় শাম্মীর মরদেহ উদ্ধার করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাম্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাঁর গ্রামের বাড়ি যশোর জেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাম্মীর বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।ময়নাতদন্ত শেষে মরদেহ দ্রুতই তার গ্রামের বাড়ি যশোরে পাঠানো হবে।

 

শোকাবহ এই ঘটনায় পুরো ক্যাম্পাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025