রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট দেখে বিস্মিত জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে শনিবার প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তাদের এই রিপোর্ট দেখে বিস্মিত হয়েছেন বলে উল্লেখ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।

কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সব ধর্মের মূল্যবোধকে তছনছ করে দেবে বলেও বার্তায় উল্লেখ কর ।

তিনি জানান, এই প্রতিবেদন বাংলাদেশের জনগণ এক বাক্যে প্রত্যাখ্যান করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025