বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের মাতারবাড়ি নিয়ে সার্বভৌমত্ব বিসর্জন মেনে নেওয়ার কোনো সুযোগ নেই: জামায়াত আমির গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

নানান বেশে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত করছে আওয়ামী লীগ: মুহাম্মদ রেজাউল করিম

নানান রূপ ও বেশ ধরে আওয়ামী লীগ নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী বাকশালি সরকারের পতন হলেও তারা এখনো নানানভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর মুনসুরাবাদ ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

 

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের (আওয়ামী লীগের) এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্যই নিরলস কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন আদাবর থানা জামায়াতের আমির আল আমিন সবুজ, নায়েবে আমির হাসান আব্দুল্লাহ সাকিব, সহকারী সেক্রেটারি ইমরান হাসান তারিফ, মুনসুরাবাদ ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, পিসিকালচার ওয়ার্ড সভাপতি আবুল বাশার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025