শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে স্ত্রী খুনের মামলায় স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সিরাজাম মুনীরা আদেশ দেন। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মামলায় লাশগুমের ধারায় দুই আসামির প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

দণ্ডিত দুজন হলেন- মো. ফরহাদ (৩২) ও সেলিম মনির (৩৭)। তাদের দুজনেরই বাড়ি ভোলা জেলায়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

তিনি বলেন, স্ত্রী খুনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্বামী ফরহাদ ও তার মামা সেলিম মনিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাছাড়া লাশ গুম করার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২০২০ সালের ২১ সেপ্টেম্বর জেসমিনকে গলা টিপে হত্যা করে মরদেহ ঝোপঝাঁড়ে ফেলে চলে যান ফরহাদ। পরে ২ অক্টোবর পুলিশ জেসমিনের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। ২০২২ সালের ১৭ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচারকাজে ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025