বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

‘পাহাড় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে শিশুদের ওপর’: গাজায় ইসরায়েলি হামলা

  • গাজা উপত্যকার খান ইউনিস শহরে রোববার (৬ এপ্রিল) ভোরে একটি আবাসিক ভবনে বোমা হামলা করে দখলদার ইসরায়েল। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান ভবনটির বাসিন্দা জামাল আল-মধৌন।

তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, কীভাবে মৃত্যু থেকে ফিরে এসেছেন এবং তার চোখের সামনে কীভাবে নারী ও শিশুরা প্রাণ হারিয়েছেন।

জামাল বলেন, আমরা তখন শান্তিতে ঘুমাচ্ছিলাম… হঠাৎ সব ঘর গুঁড়িয়ে গেলো; ছাদ ধসে পড়লো নিরীহ নারী ও শিশুদের মাথার ওপর। এমন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে, যেগুলো পর্বতকে ছাই করে দিতে পারে—তা ছোঁড়া হচ্ছে শিশুদের ওপর।

তিনি আরও জানান, আমরা আটটি মরদেহ টেনে বের করেছি—সবই নারী ও শিশু। একজনও পুরুষ ছিল না।

জামাল অভিযোগ করেন, তারা (ইসরায়েল) বলছে, তারা নাকি যোদ্ধাদের লক্ষ্য করছে। সব মিথ্যা কথা। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে— মুসলিম পরিচয়ধারী যেকোনো মানুষকে হত্যা করা। ওই নিরীহ নারী-শিশুরা সবাই ছিন্নভিন্ন হয়ে গেছে।

খান ইউনিস শহর কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার মুখে রয়েছে। তবে বেসামরিক প্রাণহানির বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025