সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুর ঢাকায় মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পটল হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পটল হোসেন মোক্তারপুর গ্রামের শামসুল আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মোক্তারপুর এলাকার একটি ইটভাটার কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পটলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটলের এমন অকালমৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025