বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

ঈদের মার্কেট করতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ছেলে, হাসপাতালে মা

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সাইড রোডে বালুভর্তি ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির বেপারী (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির বেপারী উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহারদিয়া গ্রামের শাহ আলম বেপারীর ছেলে। এ ঘটনায় তার মা মিলি বেগম (৫০) আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাব্বির বেপারী ঈদের কেনাকাটা করতে মোটরসাইকেল চালিয়ে তার মাকে নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্প ট্রাক সলিলদিয়া এলাকায় তাদের চাপা দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাব্বির বেপারী মারা যান।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে উত্তেজিত জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025