শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
শীতলক্ষ্যায় তলিয়ে যাওয়া একজনকে উদ্ধারে নেমে নিখোঁজ ৪ চট্টগ্রামে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত আটক শাহজালাল বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশি করে ৭৪ ভরি সোনা জব্দ মেধাকে কবর দেওয়ার উদ্যোগ নিলে নতুন আন্দোলন হবে: শফিকুর রহমান ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রতিমন্ত্রী বিপৎসীমার ওপরে গঙ্গার পানি, খুলে দেওয়া হয়েছে ফারাক্কার সব গেট চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান

চট্টগ্রামে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ বসতঘরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে রুনাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ জাকির হোসেনকে আটক করে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চন্দনাইশ থানার ওসি বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025