শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শীতলক্ষ্যায় তলিয়ে যাওয়া একজনকে উদ্ধারে নেমে নিখোঁজ ৪ চট্টগ্রামে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত আটক শাহজালাল বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশি করে ৭৪ ভরি সোনা জব্দ মেধাকে কবর দেওয়ার উদ্যোগ নিলে নতুন আন্দোলন হবে: শফিকুর রহমান ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রতিমন্ত্রী বিপৎসীমার ওপরে গঙ্গার পানি, খুলে দেওয়া হয়েছে ফারাক্কার সব গেট চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান

শাহজালাল বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশি করে ৭৪ ভরি সোনা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি বা ৮৬১ দশমিক ৮ গ্রাম সোনা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন উত্তর পাশের ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই তিনজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। এছাড়া তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025