শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
লংমার্চে নাহিদের স্লোগান- ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’ হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে গণরায় বাস্তবায়নে লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু মেহেরপুর নতুনপাড়া জামে মসজিদে নারী মুসল্লিদের নামাজের ব্যবস্থা করবেন এমপি তাজউদ্দীন খান শাপলা চত্বর থেকে লালদীঘি: পথে যেসব স্থানে ১১ দলের পথসভা জামাতে নামাজ পড়লে যে সওয়াব মেলে :ইকরামুল ইসলাম চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে আবার সৌদি আরব

গণরায় বাস্তবায়নে লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের আমীর ও চান্দগাঁও থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ওমর গনির সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, চান্দগাঁও থানা আমীর ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু।

সমাবেশে মোহাম্মদ ইসমাইল বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, পানি ও সারের সংকট দ্রুত নিরসন করতে হবে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের দুর্ভোগ কমাতে হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করতে হবে।

এসব দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সর্বাত্মকভাবে সফল করতে নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে চান্দগাঁও থানার শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদসহ থানা ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025