বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকা সমুদ্রসৈকত এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমার থেকে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে কোস্ট গার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু আছে।
পুলিশ পরিদর্শক আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জীবিত উদ্ধার ১৬ জনকে কোস্ট গার্ডের সদস্যরা থানায় নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।