বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ৭৫ লাখ আমানতকারীর আমানত সুদসহ ফেরত দেওয়া হবে, তবে সময় লাগবে: সংসদে অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের সিদ্ধান্ত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য:প্রধানমন্ত্রী ঢল ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরাতে মাঠে নেমেছে প্রশাসন ভারী বৃষ্টি অব্যাহত, কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

লক্ষ্মীপুরের রামগতিতে পুকরে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামের চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়েশা খন্দকার পাড়ার প্রবাসী রিয়াজের মেয়ে ও মুজাহিদ টাইলস মিস্ত্রি মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুজন একসঙ্গে খেলছিল। অসাবধানতাবশত মুজাহিদ পুকুরের পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গেলে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ জাহান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025