বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ৭৫ লাখ আমানতকারীর আমানত সুদসহ ফেরত দেওয়া হবে, তবে সময় লাগবে: সংসদে অর্থমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর সব স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের সিদ্ধান্ত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়া সরকারের লক্ষ্য:প্রধানমন্ত্রী ঢল ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরাতে মাঠে নেমেছে প্রশাসন ভারী বৃষ্টি অব্যাহত, কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১৯

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টায় হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়া (৩৫) এবং দেবিদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে লাবিব হোসেন (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে দুপুর আড়াইটার দিকে পেছন থেকে চট্টগ্রামগামী একটি লরি ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে অটোরিকশায় চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মিয়া ও লাবিব হোসেন মারা যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায় বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025