মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্যস্ততার অজুহাতে বয়স্ক বাবাকে অবহেলা করছেন না তো?-নোমান আলী খান সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: সংসদে তথ্যমন্ত্রী ফরিদপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট রাতে মুক্তিপণ দাবি, সকালে উপজেলা পরিষদের পুকুরে নিখোঁজ শিশুর মরদেহ গাইবান্ধায় শিবির নেতা হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর: হজ সহজ করতে সিডনিতে ‘কাবার পথে’ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মতবিনিময় সভা আ’ লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ :শিবির সভাপতি শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রশিবির যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বাস পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলা থেকে আসা শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড ও স্লোগানে শিবির নেতা সাইফুল্লাহ হত্যার বিচার দাবি করেন।

সকাল ১১টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামি ফেরদৌস আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি মোজাহিদুল হাসান সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশসহ বেশ কয়েকজন মিলে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা করে। হত্যার প্রায় ১৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। যদি আসামিদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে শিবির নেতারা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে, রোববার বিকালে সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বোনারপাড়া চারমাথা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ সহ বেশ কয়েকজন মিলে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর উপর হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি উপজেলার শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে।

এ ঘটনায় জামায়াত কর্মী সালাউদ্দিনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025