মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ব্যস্ততার অজুহাতে বয়স্ক বাবাকে অবহেলা করছেন না তো?-নোমান আলী খান সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: সংসদে তথ্যমন্ত্রী ফরিদপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট রাতে মুক্তিপণ দাবি, সকালে উপজেলা পরিষদের পুকুরে নিখোঁজ শিশুর মরদেহ গাইবান্ধায় শিবির নেতা হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর: হজ সহজ করতে সিডনিতে ‘কাবার পথে’ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মতবিনিময় সভা আ’ লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ :শিবির সভাপতি শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রশিবির যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদরাসার তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

রোববার (২১ জুন) রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর।

জানা যায়, মাগরিবের সময় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা অজু করছিল। এসময় বজ্রপাত হলে চারজন আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির জানিয়েছেন, বজ্রপাতের ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। হতাহতদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ভালো আছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অযু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025