রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাম্পের নির্দেশ অমান্য করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২ নোয়াখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু রাজধানীতে বাসায় ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে: ডা. তাহের খুলনায় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের কর্মীদের ওপর হামলা, আহত ৬ ‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি আরেকটি বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে: ডা. শফিকুর রহমান ফটিকছড়িতে বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়

নোয়াখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। ধারণা করা হচ্ছে, ছোট বোন রহিমা ঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে একই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। এরপর বাড়ির লোকজনের সহায়তায় দুই বোনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। স্থানীয় চিকিৎসক উপস্থিত হয়ে দুই বোনের মৃত্যু নিশ্চিত করেন।

চাটখিল থানার কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025