সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

খুলনায় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের কর্মীদের ওপর হামলা, আহত ৬

খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, জামায়াত কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা ও ইজিবাইক চালক শহীদ শেখ। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা বলেন, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে সমাবেশে যাচ্ছিলাম। পথিমধ্যে বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে এসে ২০-২২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। তারা বলেন, এই সড়ক দিয়ে জামায়াতের কোনো সমাবেশে যেতে পারবে না। এ ঘটনায় আমিসহ ছয়জন আহত হয়েছি।

হামলার বিষয়টি নিয়ে খুলনার সমাবেশে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হামলা ও আহতের বিষয়টি জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025