সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

হবিগঞ্জে রাস্তা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের বাহুবলে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুর ও রাতে সাতকাপন ইউনিয়নে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) এবং একই গ্রামের হেলাল মিয়া (৩৭)।

আটক ব্যক্তি হলেন আব্দাফৌজা গ্রামের মৃত আব্দুল বশিরের ছেলে আব্দুল মজিদ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই গ্রামের মাঝামাঝি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গ্রামের মোশাহিদ মেম্বার পক্ষের সঙ্গে আদিত্যপুর গ্রামের নাসির ও আক্তার মিয়ার পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা ৭টায় ডুবাঐ বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025