মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা ,ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই চট্টগ্রামে যানজট কমাতে এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ ডিসি নিয়োগের প্রতিটি হয়েছে দলীয় বিবেচনায়: রুমিন ফারহানা ভারতীয় হাইকমিশনারের বক্তব্য পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি: জামায়াত সেক্রেটারি হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল

পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। একই সঙ্গে তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে দলটি।

রোববার (১৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এনসিপি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে কোনো নারী জনপ্রতিনিধির পোশাক, ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিগত পরিচয়কে বিদ্রুপ বা অবমাননার বিষয় হিসেবে উপস্থাপন করা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নয়, দেশের সব নারীর মর্যাদা ও সম্মানের পরিপন্থি।

এনসিপি নেতারা বলেন, সংসদে মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় বিশ্বাসকে বিদ্রুপের বিষয় বানানো গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্য সংসদীয় সংস্কৃতি ও নারীর প্রতি প্রয়োজনীয় সম্মানবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতিটি নারী তার নিজস্ব বিবেক, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী পোশাক নির্বাচনের অধিকার রাখেন। এই অধিকারকে সম্মান করা একটি গণতান্ত্রিক ও সহনশীল সমাজের মৌলিক বৈশিষ্ট্য।

তবে ব্যক্তিস্বাধীনতা ও পোশাক নির্বাচনের অধিকারের বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের জন্য ডেপুটি স্পিকারের অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে এনসিপি।

বিবৃতিতে দলটি দাবি জানায়, মনিরুল ইসলাম তার মন্তব্যের জন্য দেশের জনগণ, নারীসমাজ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। একজন জনপ্রতিনিধির বক্তব্য জনমনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে উল্লেখ করে দলটি বলেছে, অনভিপ্রেত মন্তব্যের দায় স্বীকার করে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক জবাবদিহিতার অংশ।

এনসিপি নেতারা বলেন, বৈষম্যহীন ও মর্যাদাভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের ব্যক্তিস্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও মানবিক মর্যাদার প্রতি সমান সম্মান নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025