মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা ,ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই চট্টগ্রামে যানজট কমাতে এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ ডিসি নিয়োগের প্রতিটি হয়েছে দলীয় বিবেচনায়: রুমিন ফারহানা ভারতীয় হাইকমিশনারের বক্তব্য পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি: জামায়াত সেক্রেটারি হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে অভিযোগ করেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অধিকাংশই দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেয়নি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে থাকার কথা। কিন্তু বর্তমানে জেলার প্রশাসনিক কার্যক্রম জেলা প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, তা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025